সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় বৈধ ২৬১ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৪৭টি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়ায় সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত বৈধ অস্ত্র জমা পড়েছে ২৪৭টি। এখন ১৪টি অস্ত্র জমা পড়েনি বলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়ার ৬টি উপজেলায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত ২৬১টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স অনুমোদন দিয়েছিল জেলা ম্যাজিষ্ট্রেট। গত মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সর্বশেষ ২৪৭টি অস্ত্র জেলার ৬টি থানায় জমা পড়েছে।

এর মধ্যে এখন ১৪টি অস্ত্র জমা পড়েনি। এই অস্ত্র গুলোর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১২টি, দৌলতপুর থানা ও ইবি থানায় ১টি করে অস্ত্র এখন জমা পড়েনি। বাকী সময়ে (৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত) এই অস্ত্রগুলো জমা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা হতে জারি করা প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা হবে। তাছাড়া কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলা-বারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর