রাইসুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন ঝিনাইদহ ৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মুর্শিদাজামান বেল্টু।

সময় তিনি উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে দুর্গামন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের খোঁজখবর নেন।
মন্দির পরিদর্শন শেষ তিনি পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন।
পরে মন্দির কমিটির সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সকল সুখে দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।