সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কারাগারে স্ত্রীকে দেখতে এসে গাঁজাসহ স্বামী আটক, চার মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা কারাগারে আটক স্ত্রীকে দেখতে এসে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা যায়, কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবির মোল্লা (৫০) এর দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত দবির মোল্লাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. দবির মোল্লা (পিতা: মোতালেব মোল্লা) মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক থাকা তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে এসেছিলেন। তন্বী খাতুন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন ২০২৬ তারিখে মাগুরা জেলা কারাগারে আনা হয়।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারে মাদক প্রবেশের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের কঠোরভাবে তল্লাশি করা হয়। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ কারাগারে মাদক প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কারা কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে কারাগারে মাদক প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে দর্শনার্থী ও তাদের বহনকৃত সামগ্রী নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। বৃহস্পতিবারের এই ঘটনাও সেই তল্লাশি কার্যক্রমের ফলেই উদ্ঘাটিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর