জহির সিকদা,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী-ঢাকা পথে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন শনিবার (১১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসার পর একটি যন্ত্র (কাপলিং) ভেঙে যায়। কাপলিং ভাঙ্গায় তা তা মেরামত শেষে ২০ মিনিট দেরীতে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।
উপকূল এক্সপ্রেস ট্রেনের সেবামূলক ফেসবুক গ্রুপ ও এর সঙ্গে জড়িত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দেয়। এসময় সংশ্লিষ্টরা ‘ঠ’ ও ‘ড’ বগির মাঝের কাপলিং ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে যান্ত্রিক বিভাগের লোকজন এসে এটি মেরামত করেন। পরে ৯টা ৪৩ মিনিটে আখাউড়া ছেড়ে যায়। সব মিলিয়ে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে চলছিল।