সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কসবা সীমান্তে ভারতীয় ২ চোরাকারবারী নাগরিক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই চোরাকারবারি ভারতীয় নাগরিক’কে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সালদানদী সীমান্তের অষ্টজঙ্গল নামক স্থান হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার, কলমছড়া উপজেলাধীন রহিমপুর এলাকার গৌরাঙ্গগোলা গ্রামের মো. ওহিদ মিয়ার ছেলে মো. রাজু আহম্মেদ ২৬) ও একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. সোহাগ হাসান (২৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সন্ধ্যায় সালদানদী বিওপির টহলরত বিজিবি’র সদস্যরা চোরাচালানের সাথে জড়িত ভারতীয় দুই নাগরিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কসবা থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর