সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন যুবক গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল, শেরপুরের শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক এবং নেত্রকোনার সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন ।

জেলা পুলিশের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। তিনি জানান, যশোর জেলার পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়। মোটা অর্থের বিনিময়ে মনিরামপুর উপজেলার দুইজন এবং কেশবপুর উপজেলার এক পরীক্ষার্থীর হয়ে তিন যুবক পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা কেন্দ্রে তল্লাশির এক পর্যায়ে ওই তিন যুবককে সন্দেহ হয়। তাদের স্বাক্ষর ও ছবির মিল না থাকায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তারা বিষয়টি স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আরো জানান, একটি চক্রের হয়ে তারা ভাড়ায় নিয়োগ পরীক্ষা দিয়ে থাকেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালি মডেল থানায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর