সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় আনবে ইনশাআল্লাহ বলেছেন- ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় আনবে ইনশাআল্লাহ বলেছেন- ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব তরুন যুবনেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগামি নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশে ধানের শীষের বিজয় ও সরকার ক্ষমতায় আনবে ইনশাল্লাহ । আগামী  নির্বাচনকে সামনে রেখে  বিএনপি ইতিমধ্যে  পাড়া, মহল্লা ,ইউনিয়ন,  থানাসহ তৃণমূল  পর্যায়ে কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।  বিগত সময়ে শালিখা ইউনিয়নে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল বিএনপিকে সুসংঘটিত করে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। আগামী নির্বাচনে কাজী সলিমুল হক কামাল এই শালিখা উপজেলায় আবারও সোনার ধান ফলাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।  যারা তারেক রহমানের প্রকৃত কর্মী  তারাই ধানের শীষে ভোট দেবে।  তিনি আরো বলেন,যারা  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেনে  ষড়যন্ত্র করেছিল বিএনপি তাদের সাথে  কোনদিন কাজ করবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে মাগুরা ২ আসনের মোহাম্মদপুর শালিখার বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকালে শালিখা উপজেলার সীমা খালি হাই স্কুল মাঠে শতখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাগুরা শালিখা উপজেলার ৪ নং শতখালি  ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড.ইকলাচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু ও আনিসুর রহমান মিল্টন।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জকুতুব উদ্দিন রানা,  শালিখা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শালিখা যুবদলের আহবায়ক  মুন্সি সোহেল রানা  মুন্সির,  মাগুরা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক কাজী হুমায়ন ইউসুফ,শালিখা উপজেলার  সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ প্রমুখ। সমাবেশে শতখালী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর