মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

​এইচএমপিভি ভাইরাসের কারনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সর্তকর্তা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

সম্প্রতি ভারতে দুজন শিশুর শরীর হিউম্যান মেটোনিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন এলাকায় স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও জেলা সিভিলসার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। একইসঙ্গে, পাসপোর্টধারীদের নাম ও পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কারও শরীরের তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তাহলে তাকে স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও নিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮ থেকে ৫ সদস্যের মেডিকেল টিম কাজ করবেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে। মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর