সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে চৌগাছা ও ঝিকরগাছার জন‍্য খেলাধূলা সামগ্রী ‍বাবদ বিশেষ বরাদ্দ চেয়ে এবি পার্টির স্মারকলিপি ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

চৌগাছা প্রতিনিধিঃ

মাদক বিরোধী তরুণ সমাজ গড়তে সীমান্তবর্তী উপজেলা চৌগাছা ও ঝিকরগাছার জন‍্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট বিশেষ তহবিল বরাদ্দ সহ তিন দফা দাবীতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। এসময় তিনি উপদেষ্টাকে বলেন,

উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে চৌগাছা ও ঝিকরগাছার জন‍্য খেলাধূলা সামগ্রী ‍বাবদ বিশেষ বরাদ্দ চেয়ে এবি পার্টির স্মারকলিপি।

যশোরের চৌগাছা ও ঝিকরগাছার মত সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদক পাচারের প্রবেশদ্বার। তরুণদের মধ‍্যে মাদকের বিরুদ্ধে সচেতন বৃদ্ধি করতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার মাধ‍্যমে মাদকবিরোধী প্রজন্ম গড়ার জন‍্য সীমান্তবর্তী উপজেলায় বিশেষ বরাদ্দের দাবী জানান । এসময় দুইটি উপজেলার প্রত‍্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল, মাদ্রাসা, কলেজ, এতিমখানা, ক্লাব ) জন‍্য ২০ হাজার টাকার খেলাধূলা সামগ্রী বাবদ ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা সহ খেলাধুলা সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা এবং তৃতীয় দাবী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে খেলাধূলা সামগ্রী উৎপাদন ও বন্টনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও তরুণদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার দাবী জানান । পাশাপাশি চৌগাছা ও ঝিকরগাছাতে দুইটি স্টেডিয়াম নির্মাণের জন‍্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর