সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইসলামী ব্যাংক দখলমুক্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

বাংলাদেশের প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে এস আলম গ্রুপের দখলমুক্ত করা, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় ১০ হাজার অদক্ষ কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে বরখাস্ত করা, সারাদেশে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী কর্মকর্তাদের নিয়োগ, এস আলম ও তার সহযোগীদের গ্রেফতার এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মোঃ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইবরাহিম বিশ্বাস, সদস্য সচিব ফারুক হোসাইন, এ্যাড. মাজহারুল ইসলাম ও সাখাওয়াত হোসাইন।

এছাড়া বৈষম্যমুক্ত চাকরিপ্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন, আজিজুর রহমান ও মাহাদি বিন কামাল।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের দখলমুক্ত করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত ও অর্থপাচারকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।

আয়োজনটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর