সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশিক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এসময় ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই ধরনের কাজ শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার গুরুত্বকেও তুলে ধরে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও উজ্জ্বল হোক। ক্লাবের এমন ইতিবাচক উদ্যোগ সমাজে আরও অনেক সংগঠনকে অনুপ্রাণিত করবে। আশা করছি ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর এরকম ভালো কাজ অব্যাহত রাখবে।

তাদের এধরনের কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মোটরস লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরস এর ডিলার আবিদ রিফাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর