সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলার ঘটনার দশ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তৃতা করেন সাংবাদিক তৌহিদজামান, নূর ইমাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মিলন শেখ, ইমদাদ হোসাইন, মো. তারেক প্রমুখ।

গত ২০ নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম, দুর্ণীতির সংবাদ সংগ্রহ করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর