সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আ. লীগ দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল বলেই তাদের নজিরবিহীন পতন হয়েছে : রুমিন ফারহানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সাগর সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া)  সংবাদদাতাঃ

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার  রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল বলেই তাদের নজিরবিহীন পতন হয়েছে।  আমাদের বর্তমান দায়িত্ব হলো, সব ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে চরচারতলা ইউপি চেয়রম্যান ও সাবেক যুবদল নেতা মোঃ ফাইজুর রহমানের  বাসভবনে আশুগঞ্জ উপজেলার সাবেক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবেক সহসভাপতি সাদেকুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমান,সাবেক বিএনপি নেতা ইব্রাহিম মোল্লা,মানিক চৌধুরী, হাজী আলাল শাহ, কবির সিকদার,শফিক ভুইয়া, আইয়ুব খান, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, সেলিম সিকদার, মজিবুর রহমান, ইব্রাহিম, এনামুল হক, কালাম সিকদার, আবুল খায়ের, আকবর, হাজী  জয়নাল, রোমান মিয়া ও সাবেক ছাত্রদল  নেতা আক্তার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তাই কোনো চক্রান্তে পা দেয়া যাবে না। সকল চক্রান্ত রুখে দিয়ে অন্তর্বতীকালিন সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপি একটি পরিবার। দলে পদ থাকুক আর নাই থাকুক পরিবারের সাথে থাকতে হবে। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে জাতি তা দেখতে পাবে। আওয়ামী লীগের কর্মকান্ড থেকে শিক্ষা নিতে হবে। দেশকে ভালবেসে দেশের মানুষের জন্য কাজ করলে জনগণ বারবার আমাদেরকে সেবার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর