সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আছিয়ার বাড়িতে পাকাঘর সহ সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,মাগুরা :

মাগুরার আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় নিহত আছিয়ার কবর জিয়ারত ও স্বজনদের সাথে কুশল বিনিময় করলেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে শ্রীপুর উপজেলার সব্দালপুর হাই স্কুল মাঠে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়িযোগে আছিয়ার গ্রামের বাড়ি পৌঁছান। প্রথমে সোনাইকুন্ডী আসিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি  আজকের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে  ডাক্তার শফিকুর রহমান বলেন-  কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরো বলেন- ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই, ৯১ দিন যেন না হয়।  সারাদেশ ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পিছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন, ধর্ষণ এর বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড থাকলেও কয়জনকে তা প্রদান করা হয়েছে। দেশে যদি  দণ্ড কার্যকর করা যেত তাহলে ধর্ষণের হার কমে যেত বলে তিনি মনে করেন। ইনছাব ভিত্তিক দেশ গড়ার জন্য জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকার অনুরোধ করেন।

জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর  হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,যুব সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম  এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন,মহম্মদ পুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন।

এরপর জেলা জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে আছিয়ার পরিবারের খবর নিতে আছিয়ার বাড়িতে যান।
সেখানে তিনি আছিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও সকলের খোজ খবর নেন। এসময় তিনি আছিয়ার পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর