সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন,সেলিম পারভেজ সভাপতি,সাচ্চু সম্পাদক 

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সেলিম পারভেজ সভাপতি ও সাদেকুল ইসলাম সাচ্চু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পরষ্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠত হয়। নির্বাচনে ক্লাবের মোট ২৩ জন সদস্যদের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে সেলিম  পারভেজ (দৈনিক ইত্তেফাক) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোজাম্মেল হক  (দৈনিক নয়া দিগন্ত) পেয়েছেন ৫ ভোট, সভাপতি পদে আক্তারুজ্জামান রঞ্জন (এনটিভি)  কোন ভোট পাননি। সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু (দৈনিক ইনকিলাব) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী আবু আব্দুল্লাহ (দৈনিক দিনকাল) পেয়েছেন ৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন (ফোকাস বাংলা)  ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাবেদ (দৈনিক ঢাকার ডাক) পেয়েছেন ৭ ভোট। অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ (দৈনিক একুশে আলো) ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির শিকদার (দৈনিক দেশকাল) পেয়েছেন ১০ ভোট।

ভোট গ্রহণ শেষে ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান (ভোরের কাগজ), সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন (সমকাল), সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক (মাইটিভি) , দপ্তর সম্পাদক পদে বাবুল শিকদার (চ্যানেল এস), পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সন্তোষ চন্দ্র সূত্রধর (বার্তাবাজার) , কার্যকরি পরিষদ সদস্য-১ পদে আল মামুন (বৈশাখী টেলিভিশন)ও কার্যকরি পরিষদ-২ পদে শফিকুল ইসলাম (যমুনা টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর