জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মাইক্রোবাস মালিক- কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর ভোর ০৮ টা হতে স্থানীয় চরচারতলা ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত
উক্ত নির্বাচনে মোট ১৩ টি পদের বিপরীতে ০৮ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ০৫ টি পদের বিপরীতে মোট প্রার্থী সংখ্যা ১১ জন। তন্মধ্যে সভাপতি পদে ০২ জন,সাধারণ সম্পাদক পদে ০২ জন,সহ-সভাপতি পদে০৩ জন,সহসাধারণ সম্পাদক পদে০২ জন ও প্রচার সম্পাদক পদে ০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকাল ০৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করে নির্বাচন কমিশন।
অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার সরকার,সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম পারভেজ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কালাম সরকার,সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোহাগ মিয়া।
নির্বাচন কমিশন প্রধান উজ্জ্বল জানান,নির্বাচনটি অতি জাকজমকভাবে সম্পুর্ন হয়েছে। সে জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা নির্বাচিত হয়েছে তাদের সমৃদ্ধি কামনা করছি।