জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃনাসির মুন্সিকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটি।
সোমবার ১৬ সেপ্টেম্বর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির মুন্সি সদর ইউনিয়নের সদস্য সোহেল মেম্বারোর সাথে ফোনালাপ এবং দুর্গাপুর-বাহাদুরপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাড়াও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে অহেতুক নানাভাবে হয়রানী করছেন বলে লিখিত অভিযোগ আছে। যা বিএনপির সাংগঠনিক আইনের পরিপন্থী। নোটিশে আগামী ০৩ দিনের মধ্যে লিখিত ও মৌখিকভাবে কারন দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে ও নোটিশে উল্লেখ করা হয়।