সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ উপজেলা বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

এ উপলক্ষে রবিবার ২৬ অক্টোবর বিকেলে স্থানীয় শরীয়তনগরে অবস্থিত বাড়ির খোলা মাঠে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আবু আসিফ আহমেদ।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শফিকুর রহমান,হা্বিবুর রহমান,মাহবুবুরর রহমান,আবুল খায়ের,আবুল হাসেম,মোঃ আলমগীর,বাবুল মিয়া,আইয়ুব খান,সেলিম পারভেজ,হেবজুল ভুইয়া,মহিউদ্দিন আহমেদ,মঈনুল সিকদার,ডাঃ আলী আকবর,বশির আহমেদ,এডভোকেট আমানউল্লাহ,আলকাছ মিয়া,সফিকুর রহমান, দেলোয়ার হোসেন, শামীম,সালাহউদ্দিন আহমেদ,আবু শহিদ,জিয়াউর রহমান(জিয়া),

রিপন সিকদার,শামীম আহমেদ,ইরফানুল হক,আবু কাউসার ডালিম,বাবুল আহমেদ,নুরে আলম,আবু বক্কর,মনির আহমেদ,আবদু মিয়া,

মাজহারুল ইসলাম কোয়েল,তোফাজ্জল হোসেন( মারুফ)বাবুল আহমেদ,রেদোয়ান রাসেল,ফরহাদ হোসেন,সাদ্দাম হোসেন,

সুমন,হিমেল লতিফ,প্রবাল,ইরফানুর রহমান হৃদয় লতিফ,মাহি বি আল রানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বর্তমান আশুগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গুটি কয়েক ব্যক্তির হাতে জিম্মি, যারা নিজেদেরকে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে ফেলেছেন এবং বিভিন্ন জায়গায় দলের নাম ভাঙ্গিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা এসমস্ত অপকর্ম থেকে সরে আসুন। নয়লে স্বৈরাচারী ও ফ্যাসিষ্ট সরকারের মতো অবস্থা দাড়াবে আপনাদের। তখন পালিয়ে ও বাঁচতে পারবেননা। জনগন তাদের হিসাব কড়াগন্ডায় বুঝে নিবে। কাজেই বিএনপি নামের দলটির বদনাম যাতে না হয়,জনগন যাতে বিএনপি থেকে মুখ ফিরিয়ে না নেয়, সবাইকে সাথে নিয়ে সে রকম কাজ করুন। নতুবা এর জবাব দেওয়ার পাশাপাশি চরম মুল্য দিতে হবে। বিগত ১৭ বছরের ইতিহাস টেনে তিনি বলেন, সভায় উপস্থিত অনেকের বিরুদ্ধে বিগত দিনে ১০/১২ টি করে মামলা রয়েছে। কোনদিন কি তাদের খেঁজ-খবর রেখেছেন। আপনারা বিগত দুবছরের গঠিত বিএনপির কমিটি।১৫ বছরে যারা কারাবাস করেছে,যারা চোখ ভরে ঘুমাতে পারেনী,যারা বন-জঙ্গলে বসবাস করেছে, তাদের কতটুকু খবর রেখেছেন? কাজেই দাঁদাবাজি,

মামলাবাজি,টেন্ডারবাজি বাদ দিয়ে দলীয় মনোভাব নিয়ে দলের জন্য কাজ করুন। নয়লে আর কোন সুযোগ দেওয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

উক্ত পরামর্শ সভার পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক মজিবুর রহমান ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা মোঃকবির সিকদার।

ঊল্লেখ্য,অনুষ্ঠান শুরুর প্রারম্ভেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর