সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ পরিবেশের

ভারসাম্য ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার(০৭ অক্টোবর) সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,এলজিইডি এর সহযোগিতায় উক্ত ৩০ হাজার ফলজ, বনজ ও  ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এসব গাছের চারা উপজেলার মাঠ প্রাঙ্গন থেকে  স্কুল -কলেজের শিক্ষার্থীদের মাঝে  আনুষ্ঠানিকভাবে  এসব গাছের চারা বিতরণ বিতরন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক।
মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এই কার্যক্রম হাতে নেন।
এ বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন,মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষ রোপনে উৎসাহিত করতেই এমন একটি কর্মসূচি গ্রহন করা হয়েছে।
বর্তমানে মানুষ বনভূমি ধ্বংস করে নির্মাণ করছে বাসস্থান। এতে পানি দূষণ ও বায়ু দূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে। তাই আমাদের বৈশ্বিক তাপমাত্রা থেকে রেহাই পেতে উদ্যোগটি নেওয়া হয়।
এসব গাছের চারাগুলো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন লোকজনের মাঝে গ বিতরণ করা হয়েছেএবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর