সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ২০০’শ বোতল ফেনসিডিল-প্রাইভেটকার সহ আটক-০২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০০’শ বোতল ফেনসিডিল-প্রাইভেটকারসহ ০২ জনকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিকট অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাওয়াই গ্রামের আকবর হোসেন মিয়ার ছেলে মো: রাকিব হোসেন (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দোস্তপুর ০৯ নং ওয়ার্ডের সাদু মিয়ার ছেলে মো: মহিবুর রহমান (২০)।

গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উল্লেখিত মালামাল, একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করে। অভিযানকালে তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ।

এ বিষয়ে আশুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর