সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে “মাদক বিরোধী অভিযানে ৭,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি সাপ্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৭,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি সাপ্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ ।“
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হযরত আলী শিকদারের ছেলে নাজিম উদ্দিন শিকদার(৩৫)ও অপরজন হলেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নুহইরা গ্রামের মৃত নাসিরের ছেলে মোঃ রাসেল(২৪)।যার বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার নন্দলালপুর, পাগলা।
অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন।


এ সময় তার সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও আশুগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
অভিযানের বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পারিচালিত মাদকবিরোধী উক্ত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং মাদককারবারী যারাইহোকনা কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মাদককারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার প্রক্রিয়া শেষ হলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর