সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড!বসতঘর পুড়েছাই,ক্ষয়ক্ষতি পরিমানন২০ লাখ টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে
দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে এতে নগদ অর্থ,
আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
রাত আনুমানিক ২টারদিকে উপজেলার চরচারতলা মধ্যপাড়া এলাকার মোতালেব হাজির বাড়িতে ।
আগুনের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও
সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্সের
সদস্যরা দ্ঘটনাস্থলে পৌঁছার আগেই
আগুনের লেলিহান শিখায় দুইটি বসতঘর ও ঘরে
থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুমেল মিয়া ও তার ভাইমোজাম্মেল জানান, অগ্নিকাণ্ডে বসতঘরে থাকানগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন
প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
বলে দাবি করেন ।তারা আরো জানান,এলাকায় মাদকাসক্ত কিছু
বখাটে যুবকের কারণে এ ঘটনা ঘটেছে বলে তাদেরধারণা,তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিস আজাদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেধারণা
করা হচ্ছে,তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর