সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে বিষ্ফোরক মামলায় আরো দুজন গ্রেফতার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে আরো দুজনকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে বাকের আহমেদ খান(৪৮) ও অপরজন হলেন উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ০৯ সং ওয়ার্ডের দগরীসার গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহ আলম( ৩৫)। তন্মধ্যে বাকের আহমেদ খান লালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অপরজন আড়াইসিধা ইউপির ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃততের বিরুদ্বে আশুগঞ্জ থানার, এফআইআর নং-১০, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-১২৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; সময়- ০০.০৫ ঘটিকা। ধারা- 143/326/307/436/114 The Penal Code, 1860, তৎসহ 3 The Explosive Substances Act, 1908 মোতাবেক মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক মহিউদ্দিন  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। তাদের দুজনকে  আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার উপপরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জোসনা চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেথ্য যে,ডেভিট হান্টের অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত আশুগঞ্জ থানায সর্বমোট ৬ জনকে গ্রেফতার করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর