সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে দুটি নোহা গাড়িসহ ০২ জন মাদককারবারী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে,৩২ কেজি গাঁজা,  দুটি নোহা গাড়িসহ ০২ জন মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার দুপুরে তাদেরকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে তাদেরকে মাদকসহ আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন,  আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ রবিবার দুপুরে আশুগঞ্জ উপজেলাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময একটি নোজা গাড়িকে সন্দেহ হলে তাৎক্ষণিক গাড়িতে

অবস্থানরত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে মাদক রয়েছে বলে স্বীকার করে এবং তার পিছনের আরেকটি গাড়িতে মাদকদ্রব্য রয়েছে বলে তথ্য প্রদান করেন। পরে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা, মাদক বহনকারী নোহা মডেলের দুটি গাড়ি এবং দুজন ড্রাইভার তথা মাদককারবারীকে আটক করে।

গ্রেফতারকৃত দুইজন মাদককারবারীগন  হলেন,হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছোনখোলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মেঃ আইয়ুব আলী(৩২) ও অপরজন হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার জারুলিয়া গ্রামের মজিবঁর রহমানের ছেলে রুবেল মিয়া (২৩) । তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন জানান, আশুগঞ্জ থানার চলমান মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর