সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা  সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) ভোররাতে পুলিশ উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর তীরের এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটা ভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, তিনটি ছুরি, একটি চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর