সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলষ্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শনিবার বেলা ১১ টায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে  ষ্টেশনের সামনে এলাকাবাসী একে অপরের হাত ধরে দীর্ঘ মানববন্ধন গড়ে তোলেন।
তালশহর রেলস্টেশনে  ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন  মো. শাকিল মিয়া।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তালশহর ইউনিয়ন পরিষদের সদস্য  আক্তার মিয়া,  মুজিবুর রহমান,  নিয়াজ কাজী,বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ,বিশিষ্ট্য সমাজ সেবক কাজী তোফায়েল আহমেদ,  বৈষম্য বিরোধী শিক্ষার্থী মো.বিজয় সরকার,  রিপন সরকার, সজিব মিয়া, শেখ আজিম, মো.পাপ্পু মিয়া, পার্থীব মিয়া মো. সেলিম মিয়াসহ এলাকার সর্বস্তরের জনগন।
মানববন্ধনে  বক্তারা বলেন, তালশহর রেলওয়ে  ষ্টেশনে ৩টি আন্তনগর ট্রেন ও ১টি  কমিউটার ট্রেন যাত্রা বিরতি  দেয়া  না হলে আগামী দিনে এলাকাবাসীর পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। কাজেই শতবর্ষী ও জনবহুল তালশহর রেলস্টেশনে  ৩ আন্তনগর ট্রেন ও ১টি  কমিউটার ট্রেন যাত্রা বিরতি  দেয়ার জন্য বর্তমান বাংলাদেশের প্রধান  উপদেষ্টা ডঃ মোঃ ইউনুসের প্রতি জোর দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর