সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে জীপগাড়ি সহ ০৩ জন মাদককারবারী ও চোরাচালানী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জীপগাড়িসহ ০৩ জন মাদককারবারী ও চোরাচালানীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।থানা সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে ও আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও অপর অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো: হাসমত আলী সঙ্গীয় ফোর্সসহ  অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্বার করে।
প্রথম অভিযানে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা হতে
অভিযানকালে ভারতীয় ১০৭০ পিচ ডেইরী মিল্ক চকোলেট,নগদ ৪০,০০০/-টাকা,একটি জিপ গাড়ী উদ্ধার পূর্বক ০২ জন আসামীকে গ্রেফতার করে এবং দ্বিতীয় অভিযানে লালপুর ইউপি’র হোসেনপুর চ্যাংড়ামোড়া উত্তরপাড়া ধন মিয়া হাজি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার দরগাহ বাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে মাহাফুজ আলম(৫০)
(যার বর্তমান  ঠিকানাঃ ৯১/২, মধ্য হাজী নগর, স্টাপ কলেজের পাশে, থানা-ডেমরা, ডিএমপ ঢাকা),ডিএমপি ঢাকার ডেমড়া থানার পশ্চিম টেংরার কেনেলপাড়ের জালাল আহাম্মদের ছেলে মোঃ শওকত আকবর (৪৮) এবং অপরজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগরের কাজী আব্দুল মজিদের ছেলে মোঃ ফাহিম (২০)।
গ্রেফতারকৃত আসামীদ্বয দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানী ব্যবসা করে আসছে।
গ্রেফতারতৃতদের বিরুদ্ধে মামরা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর