সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে গাজা ও নোহা গাড়িসহ মাদককারবারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

আশুগঞ্জে ১৬ কেজি গাজা ও একটি নোহা গাড়িসহ একজন মাদককারবারী আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
তার নাম  হাসান আহমেদ(৩৪)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া এলাকার শিব্বির আহম্মেদের  ছেলে।

শুক্রবার  দুপুরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এসআই (নিরস্ত্র)  প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সঙ্গীয় পুরিশ সদস্যদের নিয়ে ভভিযান চালায়। ভভিযান কালে গাড়িটিকে সন্দেহ হলে তাতে তল্লাসী চালায়। তল্লাশি কালে গাড়ির মধ্যে রাখা ১৬ কেজি গাঁজা পাওয়া যায়,যা বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ গাঁজা ও নোহা গাড়িসহ হাসান আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ  বিষযে আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র)  প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের  ধারা ৩৬(১) সরনির ১৯ (গ)/৩৮ মোতাবেক মামলা দায়ের করেন। যার এফআইআর নং-০৫। তারিখঃ ০৬.০৯.২০২৪ইং।

এ বিষয়ে আশুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবির বলেন,বিগত কয়েকদিনে জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভভিযানে বেশ কয়েকজন মাদককারবারীকে আটক করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। মাদকবিরোধী উক্ত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষনা করে বলেন মাদককারবারী যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর