সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে আওয়ামী লীগ নেত্রী  জোসনা চৌধুরী বিষ্ফোরক মামলায় গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জোসনা চৌধুরী আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদসঢ ছিলেন। এছাড়াও তিনি বিগত ফেসিষ্ট সরকারের আমলে বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্বল ও অসহায় নারীদেরকে সংগঠিত করে সংগঠন তৈরি করে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়।

তিনি নানাবিধ সংগঠন তৈরি করে সংগঠনের নামে দলীয় এমপি ও বিগত সময়ের তার নিজ এলাকার জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়ার নিকট থেকে প্রকল্প ও ফান্ড এনে তা যথাযথভাবে খরচ না করার ও গুঞ্জন রয়েছে।  তার বিরুদ্বে

আশুগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-১২৯, তারিখ- ২০ আগস্ট,  ধারা- 143/326/307/436/114 The Penal Code, 1860, তৎসহ 3 The Explosive Substances Act, 1908 আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জোসনা চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর