সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আ’লীগ নেতার ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি একাধিক হত্যা ও মাদক মামলার আসামি অলি মুন্সিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এ উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউতলীস্থ জেলা প্রশাসক কার্যালয় সামনের সড়কে বিপুলসংখ্যক গ্রামবাসী এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো: জামশেদ সর্দার, মো: তাজু সরদার, কাইতলা উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মো: মুসা, ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো: জাকির, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, ব্যবসায়ী মো: তানভীর হোসেন সাগর, মোহাম্মদ বশির মুন্সী, মো: সজিব মুন্সি ও মো: জহির মুনশি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘কুখ্যাত অলি মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছে। সে ও তার পরিবারের হাতে অন্তত পাঁচটি হত্যার ঘটনা ঘটেছে। এ সবের প্রতিবাদ করলে গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রাণিসহ নির্যাতন করা হতো।’
বক্তারা পলাতক অলি মুন্সিসহ তার বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।পরে পুলিশ সুপার বরাবর অলি মুন্সির বিচারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে গ্রামবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর