সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে- মশিউর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে ২০২২-২৩ সালের এস,এস,সি, এইচ,এস,সি, দাখিল,ও আলিম এর যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের কে সম্মননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও এসএসসি ১০ হাজার করে ১৭ জন এবং এইচএসসি ২৫ হাজার করে ১৫ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম,  এসইডিপি,এর উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়  এই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানদের কে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে৷ শিক্ষকদেরকে সম্মান করতে শেখাবেন। পিতা মাতার পরেই যিনি মানুষ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি হলেন শিক্ষক। তিনি বলেন, আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা শিক্ষকদের সম্মান দিতে জানে না৷

তিনি শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখাপড়া করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আফসার উদ্দিন,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, সহকারি অধ্যাপক হুমায়ন ইউসুব,প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম,আলী আহসান, আশরাফুল আলম লিটন,কামরুজ্জামান নবাব,স্বপন বিশ্বাস৷ এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার সুপার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় যারা নিহত তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শালিখা উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷

 

তারিখঃ ২৪/০৭/২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর