সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ- বিধান রঞ্জন রায় পোদ্দার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার  বলেছেন

আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি৷ তাদের সার্বিক নিয়ম সৃঙ্খলা এবং ছেলে মেয়েদের বিধিবিধান মেনে চলায় সকল কার্যক্রমে আমি আবেগ আপ্লুত ৷ তিনি বলেন, মডেল স্কুল ঠিক মডেল স্কুলই৷ আজ রবিবার সকাল ৯টায় মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন৷  অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাগুরা জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ এগুলো আমাদের তালিকা ভুক্ত৷ পর্যায় ক্রমে সকল স্কুলের উন্নয়ন মূলক কাজ হবে৷ এ সময় উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন,সহকারি কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  আবুল বাশার, ওসি মোঃ ওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷

 

রিপোর্ট : শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর