সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আজ বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ৯৭ তম জন্মদিন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মা ছেলেগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়ার ৯৭ তম জন্মদিন। প্রতিবছর এই দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হলেও এ বছর মুক্তিযুদ্ধের এ কিংবদন্তির জন্মদিনে ছিল না কোন আয়োজন। প্রতি বছর অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর এ মুক্তিযোদ্ধার স্মৃতি স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ফরহাদ হোসেন হত্যা মামলায় তাঁর বড় ছেলে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জেলহাজতে রয়েছেন। এবং একই মামলায় তাঁর ছোট ছেলে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন পলাতক রয়েছেন। যার ফলে তাঁর জন্মদিন পালনের ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আকবর হোসেন মিয়া ১৯৩২ সালে মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সংগঠক ছিলেন।তিনি আকবর বাহিনী গঠন করেন। একাত্তরে তার বাহিনী এসব অঞ্চলে হানাদারদের বিরুদ্ধে কমপক্ষে ২৭টি সশস্ত্র যুদ্ধ অংশ গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের শুরুতে আকবর হোসেন তার অনুসারীদেরকে নিয়ে একটি গেরিলা বাহিনী গড়ে তোলেন। ক্রমে এই বাহিনীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে সেটি ‘আকবর বাহিনী’ হিসেবে পরিচিতি পেতে শুরু করে। মুক্তিযুদ্ধের শুরুতে এই বাহিনী ‘আকবর বাহিনী’ হিসেবে পরিচিতি লাভ করে।পরবর্তীতে ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর মঞ্জুর এই বাহিনীর নাম পরিবর্তন করে ‘শ্রীপুর বাহিনী’ করেন। এই বাহিনী ৮ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (পরবর্তীতে মেজর জেনারেল) এটিএম আব্দুল ওয়াহাবের নিয়ন্ত্রনাধীন থেকে যুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে এই বাহিনী মাগুরা আক্রমণ করে পাকিস্তানী সৈন্যদেরকে পরাজিত করে মাগুরাকে মুক্ত এলাকা ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের জন্ম ১৯৩২ সালে মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে। ১৯৫১ সালে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। পাকিস্তানীদের ব্যবহারে বীতশ্রদ্ধ হয়ে ১৯৫৪ সালে চাকরিতে ইস্তফা দিয়ে স্বদেশে চলে আসেন। তিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে ছিলেন। ১৯৬৫ সালে তিনি নিজ ইউনিয়ন শ্রীকোলের চেয়ারম্যান নির্বাচিত হন এবং টানা ২৪ বছর এই দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর আকবর হোসেন ৮৯ বছর বয়সে মারা যান।

আকবর হোসেন মিয়া তাঁর মুক্তিযুদ্ধের বিবরণ দিয়ে একটি বই প্রকাশ করেছেন, তার বইটির নাম মুক্তিযুদ্ধে আমি ও আমার বাহিনী। এই গ্রন্থে আকবর বাহিনীর নিয়মিত সদস্য হিসেবে ৩৩৩ জন মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর