সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব শাড়ি ও থ্রিপিস আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরমোড়া বিওপি ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের বিত্তিতে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আখাউড়া পৌর শহরের মালদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২১ পিস ভারতীয় শাড়ি ও ৩৬৬ পিস থ্রিপিস আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর