আলী হোসেন,ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর)
সংবাদদাতাঃব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত মাদককারবারীর নাম মো. আসাদুল ইসলাম (২৬)। সে আখাউড়া উপজেলার ইটনা গ্রামের মো. ফরদস মিয়ার ছেলে।
র্যাব-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সাতপাড়া এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২১ সেপ্টেম্বর, শনিবার র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল ২০ সেপ্টেম্বর আনুমানিক ২২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সাতপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয় মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।