সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আখাউড়ায় বন্যার্তদের স্বাস্থ্যসেবায় দুইদিন ব্যাপী  ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের স্বাস্থ্যসেবায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ আগষ্ট)  সকালে বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটির আয়োজনে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্নেল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শুধুমাত্র বন্যা কবলিত মানুষদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি লে. কর্নেল (অব:) ডাঃ মোহাম্মদ কবির আহম্মদের নেতৃত্বে স্কাউটার নাজমুল হাসান ভূঁইয়া এএলটির তত্ত্বাবধানে একদল বিশিষ্ট  ডাক্তার ও বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম সদস্যদের সমন্বয়ে  ফ্রী মেডিকেল ক্যাম্প  পরিচালনা করা হয়।
আগামীকাল ৩১ আগস্ট উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুরে দ্বিতীয় দিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর