মশিউর রহমান ,ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়য় নাসিমা আক্তার নামে এক নারী আপন ছেলের হাতে খুন হয়েছেন।
নিহত নারীর ছেলের নাম সিয়াম।
ঘটনাটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঘটেছে। নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, নাসিমার ছেলে প্রতিবন্ধী সিয়াম ধারলো অস্ত্রের আঘাতে ও একটি চাল ভাঙ্গানোর কাঠের যন্ত্র দিয়ে খুন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। সিয়ামকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করেন। তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া জানান, নাসিমার স্বামী নামাজ পড়তে মসজিদে যায় , নামজ শেষে ঘরে ফিরে সে দেখেন বিছানাতেই তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্বার করে। পরে জানা যায় সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে তার মাকে হত্যা করেছে। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভে মাকে সে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।