মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে—জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,এটা দেশের মানুষ বিশ্বাস করে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী একটি দল। দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তবে আগামী নির্বাচন যদি জনগণের অনুকূলে না হয়, তাহলে জনগণ আরও হতাশ হয়ে পড়বে।

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিশ্বাসও করে না। এই প্রক্রিয়ায় নির্বাচন হলে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের সংকট তৈরি হবে। কারণ জনগণের প্রত্যাশা সবসময় তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”

কাজী মামুনুর রশিদ আরও বলেন, “২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন যদি নিরপেক্ষ হতো, তবে নবীনগর থেকে জাতীয় পার্টি অবশ্যই বিজয়ী হতো। আওয়ামী লীগ সরকারের আমলেই নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। যার পরিণতিতে আজ আওয়ামী লীগ করুণ পরিণতির মুখে পড়েছে।”

মতবিনিময় সভায় জাতীয় পার্টির অসংখ্য স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর