সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা। সে উপজেলার মদনপুর গ্রামের মৃত আ. রউফ মোল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, “গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটির আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।”

তিনি নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে বলেন, “আমি আমার রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহ-সভাপতি, আমার পিতা ওয়ার্ড বিএনপির সদস্য এবং আমার বড় চাচা ৪ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইয়েরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুতরাং এনসিপির কমিটিতে আমার নাম দেওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যারা এভাবে তালিকায় আমার নাম করেছে  তাদের বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহ-সভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর